শরীয়তপুরে মেয়েদের প্রোগ্রামিং ক্যাম্প

৩ নভেম্বর, ২০১৯ ১৭:০৯  
শরিয়তপুরের জে এইচ শিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো গ্রেস হপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্প। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মোট ৩৬ জন স্নাতক শিক্ষার্থী। দুই দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে শিক্ষার্থীদের কোডিংয়ের মাধ্যমে বাস্তবিক সমস্যা সমাধানেরর প্রশিক্ষণ দেয়া হয়। শনিবার প্রথম দিন প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কোডিংয়ের খুঁটিনাটি সম্পর্কে ধারণা নেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিন সকলে একটি অনলাইন প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নেন শিক্ষার্থীরা। ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রভাষক আলমগীর হোসেন।ক্যাম্পটি পরিচালনা করছেন বিডিওএসএন’র মেন্টর হুমায়ূন কবির এবং মাসুদ পারভেজ। তিন বছর মেয়াদি প্রকল্প ]কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থীদের প্রোগ্রামিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় এনেছে বিডিওএসএন।